বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মুসলিমদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের পাশে থাকা মুসলিমদের কবর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গোরস্তান কর্তৃপক্ষ।

এদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে ইসরায়েলি আদালতের দেওয়া রায়ের দুদিন যেতে না যেতেই এবার মসজিদটির পাশে থাকা মুসলিমদের কবর গুঁড়িয়ে দিয়েছে জেরুজালেমের পৌরসভা কর্তৃপক্ষ। খবর পেয়ে ফিলিস্তিনিরা সেখানে জড়ো হলে পৌরসভার বুলডোজার সেই স্থান ত্যাগ করে।

মুসলিম গোরস্তান সুরক্ষা কমিশনের নির্বাহী পরিচালক আহমেদ আল দাজানি জানান, যাদের কবর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারা সবাই ১৯৪৮ ও ১৯৬৭ সালে সংঘাতের সময় শহীদ হন। আল আকসা মসজিদের পাশে একটি স্থাপনার কাজ করতে প্রত্নতত্ত্ব বিভাগকে অনুমতি দেন ইসরায়েলি আদালত। তবে পৌরসভা কর্তৃপক্ষের কবর গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আল দাজানি।

পূর্ব জেরুজালেমের পাশাপাশি গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববারও সেখানে ফিলিস্তিনিদের কৃষিজমিতে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ