বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মসজিদের মাইকে আজান প্রচারের অনুমতি দিচ্ছে জার্মানি, তবে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে আজান সাধারণত মাইকে প্রচার করা যায় না৷ এক্ষেত্রে কোলন এক ব্যতিক্রম হতে চলেছে৷ শহরের মেয়র জানিয়েছেন যে মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে শহরটির মসজিদে প্রতি শুক্রবার দুপুরে জুমার নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি দেয়া হয়েছে৷ আপাতত দুই বছরের জন্য এই অনুমতি দেয়া হয়েছে, তবে তা নবায়নযোগ্য৷

বহুসংস্কৃতির শহর কোলনে জার্মানির সবচেয়ে বড় মসজিদটির অবস্থান৷ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটির কেন্দ্রীয় এই মসজিদসহ সবমিলিয়ে ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট মাইকে আজান প্রচার করা যাবে৷

কোলনে বসবাসরত মুসলিমদের সাথে শহর কর্তৃপক্ষের এক আলোচনার ভিত্তিতে আজানের সিদ্ধান্তটি নেয়া হয়েছে৷ মুয়াজ্জিন আজান দেয়ার সময় লাইড স্পিকারে শব্দের একটি নির্দিষ্ট মাত্রা অনুসরণ করতে হবে এবং স্থানীয় বাসিন্দাদের আগে থেকে বিষয়টি জানাতে হবে৷

কোলনের কেন্দ্রীয় মসজিদ নিয়ে মাঝেমাঝেই মুসলিমবিরোধী চেতনা সৃষ্টির চেষ্টা করে উগ্র ডানপন্থী দলগুলো৷ জার্মানিতে তুর্কি সরকারের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ ডিটিবের আংশিক আর্থিক সহায়তায় মসজিদটি তৈরির সময় থেকেই এটি নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ ২০১৮ সালের সেপ্টেম্বরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান নিজেই মসজিদটি উদ্বোধন করেছিলেন৷

সূত্র: ডয়চে ভেলে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ