রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে আগুন, আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাওড়ায় অবস্থিত এ ভবনে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নবান্নের কর্মীরা যখন কাজ করছিল, হঠাৎ তারা ১৪ তলায় দেখতে পায় ধোয়ার কুণ্ডুলি। তবে এটি বড় কোনো অগ্নিকাণ্ড নয়, ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সহজেই তা নিয়ন্ত্রণে আনে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। বহুদূর থেকে দেখা যায় যে কালো ধোঁয়া বের হচ্ছে নবান্নের ছাদ থেকে। পরে নবান্নে উপস্থিত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে যান ঘটনাস্থলে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবরে বলা হয়, নবান্নের ১৪ তলার উপর রয়েছে এক বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার টাওয়ার। সেখান থেকেই কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে। কালো ধোঁয়া বের হতে দেখা গেলে সঙ্গে সঙ্গে দমকল বাহিনী তত্পর হয়ে ওঠে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ