বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ভারত থেকে কেনা টিকা আসবে আগামী মাস থেকে: দোরাইস্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকা আসতে শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (১১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

গত শনিবার (৯ অক্টোবর) ভারত থেকে বাংলাদেশে আসা ১০ লাখ টিকার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা বলেছিলাম টিকা দেওয়া শুরু করলে, বাংলাদেশ সবার আগে টিকা পাবে। আমরা আমাদের কথা রেখেছি। আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকার চালান আসতে শুরু করবে।

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের পর্যটকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর ভারতে যেতে কোনো কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।

আরেক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ কোভ্যাক্স ও অন্য দেশ থেকে টিকা এনেছে, এতে আমরা খুশিই হয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ