রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভারতে কাজ করছে না জিমেইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন এলাকায় কাজ করছে না জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইমেইল সার্ভিস জিমেইল।

মঙ্গলবার দুপুর থেকে এমন সংকট দেখা দিয়েছে বলে ইন্টারনেট আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে জানিয়েছে আইএএনএস।

দেশটির বিভিন্ন প্রান্তের জিমেইল ব্যবহাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এদিন দুপুর ৩টা থেকে ভারতের নানা প্রান্তের জিমেইল গ্রাহকরা সমস্যায় পড়েন।

জিমেইল ব্যবহারকারীরা বলছেন, তারা কোথাও মেইল পাঠাতে পারছেন না; কোনও জায়গা থেকে পাঠানো মেইল খুলতেও পারছেন না।

ডাউন ডিটেক্টরের পক্ষ থেকে একটি গ্রাফ প্রকাশ করে দেখানো হয়েছে, দেশের অন্তত শতকারা ৬৮ ভাগ জিমেইল গ্রাহক ইমেইল পাঠাতে পারছেন না। ১৮ শতাংশ গ্রাহক সার্ভার সমস্যায় পড়েছেন। আর ১৪ শতাংশের বেশি মানুষ লগইন সমস্যায় ভুগছেন।

এ বিষয়ে এখনও পর্যন্ত গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। টুইটারে জিমেইল সমস্যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ক্ষোভ জানিয়েছেন ফেসবুকেও।

সম্প্রতি ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপের বিভিন্ন সার্ভিস ব্যাহত হয়। পরে ক্ষমা প্রার্থনা করেন কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ