বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সৌদিতে ৭ বাংলাদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করায় সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৬১টি সিমকার্ড, চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং বেশ কিছু রিয়াল উদ্ধার করা হয়।

রাজধানী রিয়াদের পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস এ কথা জানিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মেজর খালেদ আল-ক্রেইদিস বলেন, গ্রেফতারকৃতরা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছেন। সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের নিরাপত্তা শাখা তাদের গ্রেফতার করেছে।

তিনি বলেন, অবৈধ সিমকার্ড বিক্রির সঙ্গে ওই সাত বাংলাদেশি জড়িত ছিলেন। রিয়াদ শহরের বিভিন্ন দোকান থেকে ওই সিমকার্ডগুলো সংগ্রহ করা হয়েছিল।

মেজর খালেদ বলেন, গ্রেফতারকৃতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিক আইনি ব্যবস্থা নেয়ার পর তাদের সরকারি কৌঁসুলির অফিসে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ