বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনি শহিদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমে অবস্থিত মসজিদ আল-আকসার পাশে একটি কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। খবর আনাদোলুর।

ইসরায়েল সরকার পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ বোরবার আল-আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি গুঁড়িয়ে দেয়।

এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এ সময় ফিলিস্তিনিরা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন।

ইসরায়েলের সঙ্গে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহিদ হয়েছিলেন, আল-আকসার পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদী এ দেশটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ