বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পল্টনে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন থানাধীন ওই স্থান থেকে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বৃদ্ধা ওই এলাকায়ই থাকতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

নিহত বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ