বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

তুরাগে ট্রলারডুবিতে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও এক নারী ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) সকালে রূপায়ন বেগম (৩০) নামে ওই নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে। তার তিন বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের মুক্তারপুর নদী থেকে।

বিকেলে ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে এসব তথ্য জানা যায়। তিনি বলেন, এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রূপায়ন বেগম ও তার শিশুকন্যা ছাড়া উদ্ধার অন্যরা হলেন শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪) এবং নাম না জানা একজন।

শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টার পর মাঝনদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ডুবে যাওয়ার সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়।

অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি ডুবুরি দল এবং নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তীব্র স্রোত ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ