বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

'ই-কমার্সের মাধ্যমে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্সের মাধ্যমে যারা অর্থ পাচার করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, ‘ই-কমার্স নিয়ে পৃথিবীর কোথাও কোনো আইন হয়নি, প্রায় সব দেশেই প্রতারণার ঘটনা ঘটছে। তবে বাংলাদেশে ই-কর্মাসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আইন করা হবে।’

রোববার (১০ অক্টোবর) সকালে প্রতিমন্ত্রী সচিবালয়ে তার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে প্রতারণা ও অর্থ পাচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এটা অব্যাহত থাকবে। অনেক সময় দেওয়া হয়েছে, তাও প্রায় ১৫ বছর, আর নয়।

এর আগে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি ডা. মো. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অসম বিশ্বে মানবসম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়। ডাক্তারের যেতে হবে, এটা ভেবেই ভয় পায়। এ ভয় কাটাতে হবে। সেজন্য ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ সবাইকে এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে। ভাবতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ