বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার তাতারস্তান অঞ্চলের একটি শহরের কাছে বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন মারা গেছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে ছয় জনকে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘বিমানে ২০ জনের একটি প্যারাসুট জাম্পার দল ও দুজন ক্রু ছিলেন।’ আঞ্চলিক সরকার জানিয়েছে, ৭০ মিটার উঁচুতে থাকা অবস্থায় বিমানের পাইলট জানান একটি ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে। মেনেজেলেনিস্ক শহরের কাছে জরুরি অবতরণ করতে চেয়েছিলেন পাইলট। জনবসতি নেই এমন স্থানে বিমানটির অবতরণের চেষ্টা করা হয়েছিল।’

তাতারস্তানের গভর্নর রুস্তম মিন্নিখানভ বলেন, ‘বিমানের একটি পাখা মাটিতে একটি গাড়িতে আঘাত হানে এবং উল্টে যায়।’ এর আগে গত মাসে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি অ্যান-২৬ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন মারা যান। গত জুলাইয়ে অপর এক উড়োজাহাজ দুর্ঘটনায় ২৮ জন যাত্রীর সবাই মারা গিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ