শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য'। ১৯৯২ সাল থেকে পৃথিবীব্যাপী বিশ্বি মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন হয়ে আসছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালন করা হবে নানা কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচি পালন করা হবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশেষ ওয়েবিনার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়েবিনারটি ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ নভেম্বরসহ মোট চারদিন সময়ে আয়োজন করা হচ্ছে এবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ দিবসটি পালন করা হবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সামাজিক প্রতিষ্ঠান আলোচনা সভাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ