রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর ওপর ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত জমিয়তের উত্তরা পূর্ব থানা কমিটি পুনর্গঠন তিস্তার পানি কমলেও কমছে না ভাঙন ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০৬ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জন।

এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৭৭ জনের, শনাক্ত ৪ লাখ ৪০ হাজার ২০ জন। শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৯০২ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬১ হাজার ৯১ জন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৩১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৪৯ হাজার ২৫০ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৬২১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ১৮১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ