রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা

দোহায় তালিবানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালিবানের কাবুল দখল ও মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর প্রথমবারের মতো তালেবানদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল (শনিবার, ৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় তালিবানের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ চালুর বিষয়ে আলোচনা হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের পক্ষ থেকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল মানবিক সহায়তা ও গত বছর সই হওয়া ওয়াশিংটন-তালিবান সমঝোতা চুক্তির বাস্তবায়ন।

তিনি জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আফগান (তালিবান) প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে করোনা টিকা সহায়তা দিতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন আফগান মন্ত্রী।

তালিবান প্রতিনিধিরা এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তালিবানকে আফগানিস্তানের নতুন শাসক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এ বৈঠক হয়নি। বরং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এটি অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, আফগানিস্তান থেকে মার্কিন, আফগান ও অন্যান্য নাগরিকদের নিরাপদ প্রস্থানের বিষয়টি আলোচ্য সূচিতে অগ্রাধিকার পেয়েছে। বৈঠকের আরেকটি লক্ষ্য ছিল নারীসহ সব আফগান নাগরিকের অধিকারকে সম্মান ও একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে মনোযোগী হতে তালিবানের প্রতি আহ্বান জানানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ