বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

দুর্নীতির তদন্তের মধ্যেই অস্ট্রিয়ার চ্যান্সেলরের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত চলার মধ্যে শনিবার তিনি পদত্যাগ করলেন।

২০২০ সালের জানুয়ারি থেকে দেশটির চ্যন্সেলরের দায়িত্ব পালন করে আসছিলেন সেবাস্তিয়ান কুর্জ। এর আগে, ২০১৭ সালে রক্ষণশীল ওভিপি পিপলস পার্টির চেয়ারম্যান হন এবং সে বছরের শেষ দিকে নির্বাচনে জয়ী হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান হন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, সরকারি অর্থ দলীয় রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল কুর্জের বিরুদ্ধে। এ ঘটনায় তিনিসহ মোট ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

গত বুধবার অস্ট্রিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড করাপশন বিষয়ক প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সেবাস্তিয়ান কুর্জসহ ১০ জন এবং ৩টি সংস্থার বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গ, দুর্নীতি, ঘুষের’ সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তদন্ত চলছে।

প্রসিকিউটররা ইতোমধ্যে চ্যান্সেলরি, অর্থ মন্ত্রণালয় এবং চ্যান্সেলরের সিনিয়র সহকারীদের বাড়ি ও অফিসে অভিযান চালায়। তবে, কুর্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

পদত্যাগের পর তিনি চ্যান্সেলর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের নাম প্রস্তাব করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ