বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাজানে বাদশাহ আব্দুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। সৌদি প্রেস এজেন্সির বরাতে আজ শনিবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।

আহত তিন বাংলাদেশি বিমানবন্দরে কর্মরত ছিলেন। আহতদের ৬ জন সৌদি নাগরিক এবং একজন সুদানি নাগরিক।

আরব নিউজ জানিয়েছে, ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব সংসদ। এতে আকাশে প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে তারা।

সৌদি আরবের জাজান শহরটি ইয়েমেনের সীমান্তবর্তী। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী প্রায় সময় সৌদির সীমান্তবর্তী শহরে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

গত বুধবারও সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা হয়। এসব ঘটনার জন্য সৌদি সরকার হুতিদেরই দায়ী করে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ