বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ফের উত্তপ্ত চীন-ভারত সীমান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের উত্তপ্ত চীন-ভারত সীমান্ত। আবারও সংঘর্ষে জড়াল দুই দেশের সেনারা। ভারতের অরুনাচল প্রদেশে বিতর্কিত লাইন অব অ্যাকচুয়াল কনট্রোল (এলএসি) বরাবর তাওয়াং সেক্টরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের অসংখ্য সেনা।

গত সপ্তাহে ঘটে এ সংঘর্ষের ঘটনা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কয়েকদিন আগে চীনা সেনারা ভারতের উত্তরখন্ডেও সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। পরে ভারতীয় সেনা সেই স্থানে যাওয়ার কিছু আগে অনুপ্রবেশকারী চীনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে।

এর আগে গত বছর সীমান্ত বিবাদের জেরে পূর্ব লাদাখে সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীন। সেই ঘটনায় ভারতীয় সেনার প্রায় ২০ জন সেনাকর্মী মারা গিয়েছিল। চীনা সেনারও প্রায় ৪০ জনের হতাহত হওয়ার খবর মিলেছিল। সেই সংঘর্ষের পর থেকেই ভারত সংলগ্ন বিভিন্ন সীমান্ত সেক্টরে শক্তি বাড়ায় চীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ