বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন মিয়া (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন মিয়া ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের উত্তর হাওলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন একই ইউনিয়নের গারুয়া আনসারিয়া নুরানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

জানা যায়, ইয়াসিন মাদরাসার অন্যান্য ছাত্রদের সাথে হাউজে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ নেওয়ার জন্য আবেদন করেছে। এ বিষয়ে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ