সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাসিক নকীব সাহিত্য আসর অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরার আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক নকীবের সাহিত্য আসর শুক্রবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন। পঠিত লেখার উপর পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

মুহাম্মদ যাইনুল আবিদীন সাহিত্যের ক্লাসে আলোচনায় লেখার গুরুত্ব দিয়ে বলেন, শব্দকে অনুভব করতে হবে। শব্দকে ভাঙতে এবং নতুন শব্দ গড়তে জানতে হবে।

তিনি বলেন, ‘লেখা হলো সন্তানের মতো, তাদের যত্ন করতে হবে।’ উপমা দিয়ে তিনি বলেন, হাজার ফাগুন আসে যায়, হাজার বসন্ত আসে যায় কিন্তু কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই পংক্তি 'ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত'... অমর হয়ে আছে। অর্থাৎ শব্দের গাঁথুনি সদা সজীব, কখনো তা পুরোনো হয় না।

নকীব সম্পাদক মুনতাছির আহমাদ তার সমাপনী আলোচনায় নকীব পরিবারের পক্ষ থেকে সাহিত্যপ্রেমীদের প্রতিমাসের প্রথম শুক্রবার সকালে সাহিত্য আসরে অংশগ্রহণের আহ্বান জানান।

নকীব সম্পাদক মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও নকীব পাঠক ফোরাম ঢাকা মহানগর পূর্বের পরিচালক সাঈদ আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকাস্থ নকীব ও বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং পাতার নিয়মিত লেখক ও পাঠকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ