বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চায় তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লকহিড মার্টিনের নির্মিত ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক।

এছাড়া বিদ্যমান যুদ্ধবিমান আধুনিকায়নে ৮০টি যন্ত্রও চেয়েছে ন্যাটো সদস্য দেশটি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ে ব্যর্থ হওয়ার পর নিজের বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে চাচ্ছে তুরস্ক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোটি কোটি ডলারের এই চুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সামরিক বিক্রয় বিভাগ। এতে মার্কিন সিনেট ও কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এমনকি এই চুক্তি বাতিল করে দেওয়ার ক্ষমতাও কংগ্রেসের আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, কংগ্রেসকে অবহিত করার আগে প্রস্তাবিত প্রতিরক্ষা বিক্রয় কিংবা হস্তান্তর নিয়ে নীতিগতভাবে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। এ নিয়ে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শতাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা করেছিল আংকারা। কিন্তু তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর সেই প্রকল্প বাতিল করা হয়েছে। এতে কয়েক দশকের তুর্কি-মার্কিন সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।

গেল পাঁচ বছর ধরে সিরীয় নীতি, মস্কোর সঙ্গে আংকারার সম্পর্ক, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের নৌ উচ্চাকাঙ্ক্ষা, তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের বিরুদ্ধে মার্কিন অভিযোগ ও বাকস্বাধীনতাসহ তুরস্কের নাজুক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ