বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ভ্রমণ ভিসা চালু করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা চালু করেছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর ইন্ডিয়া টুডের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ভারত নতুন করে ভ্রমণ ভিসা ইস্যু করবে। তবে যেসব পর্যটক ভারতে প্রবেশ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে দেশটিতে প্রবেশ করতে হবে। এবং আগামী ১৫ নভেম্বর থেকে সাধারণ ফ্লাইট চালু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যটকদের করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ