বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বাবলু জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার স্বপ্ন দেখতেন: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জাপার প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাজনীতিবিদ হিসেবে সব সময় গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি কখনো অন্যায়, অসত্য আর অনৈতিকতার বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না।

প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার স্বপ্ন দেখতেন। এ জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তিনি সবসময়ে চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু কখনো সত্য বলতে ভয় পায়নি। একজন আদর্শ রাজনীতিবিদ হিসেবে তিনি গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবেন। ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জিয়াউদ্দিন বাবলু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ