বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে ইউএনওর ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের পমহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ সংশ্লিষ্টদের নিয়ে স্পিটবোডে মা ইলিশ রক্ষায় অভিযানে নামেন। এসময় কতিপয় অসাধু জেলে পরিকল্পিতভাবে শক্তিশালী ইঞ্জিনচালিত একটি ট্রলার দিয়ে স্পিডবোটকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্পিডবোডে থাকা দুই আনসার সদস্য আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাদের উদ্ধার করা হলেও এক আনসার সদস্যরা আগ্নেয়াস্ত্র (শর্টগান) নদীতে তলিয়ে যায়।

ইউএনও আরো জানান, আহত আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য গজারিয়া নদীতে তল্লাশী শুরু করেন বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ইউএনওর উপর হামলাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ