বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

দেশে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজারের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন তিন কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জন, এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৭৩৫ জন, আর নারী এক কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ এক কোটি এক লাখ ৪৪ হাজার ৪০৪ জন, আর নারী ৭৬ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে দুই লাখ ৬২ হাজার ৩৭৩ ডোজ।

চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে তিন কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৭ ডোজ। আর, মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৪৪ হাজার ৪৭৮ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে পাঁচ কোটি ১৭ লাখ ২৯ হাজার ২১০ জন, এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ৪৪ হাজার ৪৬৪ জন নিবন্ধন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ