বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

টোকিওতে ভূমিকম্পে ২০ জনের বেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এতে ২০ জনের বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পে কোন সুনামির ঝুঁকি নেই।

ভূমিকম্পে ভবনগুলো দুলতে থাকে। যাত্রীরা আটকা পড়ে, দোকানপাটের সেলফ থেকে পণ্য সামগ্রী খসে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের ফোন থেকে সতর্কতা জানানো হয়। যাতে তাদের নিরাপদ আশ্রয় নেয়ার সময় দেয়া হয়।

জাপানের আবহাওয়া এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে চিবা অঞ্চলে। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮০ কিলোমিটার গভীরে। এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ