বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

কোটি টাকার মাদক আইসসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে কোটি টাকা মূল্যের মাদক আইস সহ মো. সাব্বির নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত মো. সাব্বির কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন।

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, কক্সবাজারের টেকনাফ থেকে মাদক আইস ঢাকায় যাচ্ছে এমন সংবাদ পেয়ে অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় অবস্থান নেয়।

এসময় ফেনীর মহিপালে গাড়ি পাল্টানোর জন্য সাব্বির নামে এক যুবক আরেকটি গাড়ি থেকে নেমে পড়েন। তখন তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তার দেহ তল্লাশি করলে প্যান্টের ভেতরে পায়ের সঙ্গে স্কচটেপ দিয়ে মেড়ানো অবস্থায় ২০০ গ্রাম আইস মাদক উদ্ধার করা হয়। উচ্চমাত্রার এই মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ