বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

সিলেট আত-তাওহীদ ছাত্র সংসদের পরিচিতি ও শপথ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সিলেট শহরের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া দারুল কুরআন সিলেট’র আত-তাওহীদ ছাত্র সংসদ ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে জামিয়ার হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

দুই অধিবেশনে আত-তাওহীদ ছাত্র সংসদ এর সভাপতি জামিয়ার মুহাদ্দিস মাওলানা রায়হান উদ্দীন ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার সভাপতি মাওলানা এরশাদ খান আল-হাবীব এর সভাপতিত্বে এবং সাইফুর রহমান ও ফয়সল আহমদের যৌথ পরিচালনায়

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান, সেক্রেটারী মাওলানা লুকমান হাকিম, জামিয়ার শিক্ষা পরিচালক হাফিজ মাওলানা মুফতী মাসুম আহমদ, মুহাদ্দিস ও মুফতী আজিজ আহমদ, মুহাদ্দিস হাফিজ মাও. মঈনুল ইসলাম, শিক্ষক মাওলানা কাউসার আহমদ, মাওলানা মাহমুদ হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, হাফিজ আব্দুল মুহাইমিন, প্রবীণ ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুর রহমাস, নবীন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, সংগীত পরিবেশন করেন আকরাম বিন বাহার।

অনুষ্ঠানে আত-তাওহীদ ছাত্র সংসদের দায়িত্বশীলদেরকে শপথ পাঠ করান জামিয়ার শিক্ষা সচিব মুফতী মাসুম ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার শপথ পাঠ করান সিলেট জেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ