বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমের আরো সংস্কার প্রয়োজন: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের আরও অনেক সংস্কার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি। গোপনীয়তা ও বিশ্বাস ভঙ্গের বিষয়ে ফেসবুকে যে উদ্বেগ দেখা দিয়েছে, সে বিষয়ে নীতিমালায় সংস্কার আনা প্রয়োজন বলে জানান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিষয়ে নানা বিস্ফোরক তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হাউগেন। ফেসবুকের ব্যাবসায়িক কর্মকাণ্ড মানতে না পারায় চলতি বছরেই ফেসবুক থেকে চাকরি ছেড়ে দেন তিনি।

তবে চাকরি ছাড়ার আগে তিনি ফেসবুকের বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্র কপি করে নিয়েছিলেন। সেই নথির ওপর ভিত্তি করে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

মার্কিন কংগ্রেসেও তিনি বলেছেন, ফেসবুকের সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি ও গণতন্ত্রকে দুর্বল করার পাশাপাশি বিভাজনও সৃষ্টি করে। ফেসবুক ও ইনস্টাগ্রাম কিভাবে নিরাপদ রাখার ব্যবস্থা না করে তারা মুনাফাকে গুরুত্ব দিচ্ছে।

এ ছাড়া কংগ্রেসে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কড়া সমালোচনা করেন তিনি।

তবে তার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ফেসবুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ