বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

বগুড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনতা বাড়াতে রেলওয়ে কর্মকর্তাদের প্রতিনিধি দল একটি বিশেষ ট্রেনে লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা করেছেন।

গতকাল বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া রেল স্টেশনে পথসভা করেন রেলওয়ে কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদের নেতৃত্বে এক কোচ বিশিষ্ট বিশেষ ট্রেনটি বুধবার সকাল ৯টায় লালমনিরহাট থেকে যাত্রা শুরু করে। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন থামিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা ছাড়াও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদেরকে প্রতিরোধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। দীর্ঘ ১২৩ কিলোমিটার রেলপথ অতিক্রম করে বিশেষ ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় বগুড়া রেল স্টেশনে পৌঁছে।

সেখানে উপস্থিত লোকজন ও মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে মৃত্যুদণ্ড থেকে সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। চলতি বছরের গত ৯ মাসে রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্থানে ১৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন। এছাড়াও ২০১৮ সালে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ের একজন ট্রাফিক পরিদর্শক নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, বগুড়ার গাবতলী, আদমদীঘি, বোনারপাড়া, গাইবান্ধা, বামনডাঙ্গা, তিস্তা, পীরগাছাসহ বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রবণতা রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে কিছুদিন আগে জয়পুরহাটে একজন পাথর নিক্ষেপকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সেই পাথর নিক্ষেপকারী জানায়, তার বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার সময় হর্নের বিকট শব্দে অতিষ্ট হয়ে তিনি পাথর নিক্ষেপ করেছেন। এছাড়াও রেল লাইনের ধারে ছোট শিশুরা খেলার ছলে পাথর নিক্ষেপ করে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ