বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তরা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষজন রাস্তায় নেমে আসছে।

প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৭ ছিল। একজন সরকারি কর্মকর্তা বলেন, কাঠামো ভেঙে পড়ায় মানুষ মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দূকে বলেন, অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেককেই গুরুত্বর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ