বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

দেড় বছর পর চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের ভিসা দেওয়া হবে।

আর যারা বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করবেন তাদের অপেক্ষা করতে হবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কোভিড মহামারির কারণে পর্যটক ভিসা প্রদান স্থগিত হওয়ার দেড় বছর পর এই পদক্ষেপ নিল দেশটির সরকার।

দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ