বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আগামী শনিবার (৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ অক্টোবর যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বিমানবন্দরের কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, আগামী ৯ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশগমন উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাস আছে কি না, তা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হচ্ছে। দুপুর সোয়া ১টা পর্যন্ত ৩৮০ জনের নমুনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৯ অক্টোবর জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৭ অক্টোবর পর্যন্ত জার্মানি ও সেখান থেকে লন্ডনে গিয়ে চারদিন অবস্থান করবেন।

প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলেও তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ