বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

কাশ্মিরে দুই শিক্ষককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত শাসিত কাশ্মিরের শ্রীনগরের একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শ্রীনগর ইদগাহ এলাকায় সরকারি বয়েস স্কুলে ঢুকে ওই শিক্ষকদের হত্যা করা হয়। অনলাইনে ক্লাস চলায় ওই সময়ে সেখানে কোনও শিক্ষার্থী ছিলো না।

গত মঙ্গলবার শ্রীনগরে তিন ব্যক্তিকে গুলি করে হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে ওই দুই শিক্ষককে হত্যা করা হলো। গত পাঁচ দিনে বিভিন্ন হামলায় সাত ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের জন্য দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে (টিআরএফ) দায়ী করেছেন জম্মু ও কাশ্মির পুলিশের প্রধান। জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন, ‘টিআরএফ করাচি থেকে পরিচালিত হয়। আমরা শিগগিরই এই যোগসূত্র ছিন্ন করবো। আক্রান্তরা কোনও গ্রুপের সদস্য নয়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ