সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বিয়ের অনুষ্ঠানের উপহার সামগ্রীর মালিকানা কার? স্বামীর নাকি স্ত্রীর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিয়ে শাদীতে যে উপহার সমাগ্রী এবং টাকা পয়সা প্রদান করা হয়। সেগুলো কার মালিকানায় থাকবে?

যেমন মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান মেয়ের বাবা করে থাকে, সেখানে যদি গয়না ও উপহার সামগ্রী উঠে। সেই সাথে টাকা পয়সাও প্রদান করে থাকে।

প্রশ্ন হল, এসবের মালিকানা কার? বাবার নাকি মেয়ের? নাকি জামাইয়ের? দয়া করে জানালে অনেক উপকার হতো।

উত্তর: যারা উপহার প্রদান করেন, যদি তারা তা উল্লেখ করে দেন কার জন্য প্রদান করেছে, তাহলে যাকে দেয়া হচ্ছে তাকেই এর প্রাপক ধরা হবে।

আর যদি নাম উল্লেখ ছাড়া প্রদান করে থাকে, তাহলে দেখতে হবে যে, এ এলাকার উরফ তথা প্রথা কি?

যদি এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে, যিনি মেহমানদারীর আয়োজন করেছেন সেই পিতাকে আর্থিক সহযোগিতা করা। তাহলে এর মালিকানা বাবা হবে।

আর যদি রেওয়াজ থাকে যে, এটা মেয়ের জন্য, তাহলে মেয়েই মালিক হবে।

আর যদি ছেলের হয়, তাহলে ছেলে তথা বর হবে মালিক।

আর যদি কোন রেওয়াজ না থাকে, তাহলে যিনি হাদিয়া প্রদান করেছেন তার কাছ থেকে জেনে মালিকানা নির্ধারণ করে নিবে। বা পারস্পরিক আলোচনা সাপেক্ষে মালিকানা নির্ধারণ করে নিতে পারবে। সূত্র- আহলে হক মিডিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ