বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান ক্রেষ্ট পেলেন ইসলামী আন্দোলনের নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট পেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পাইকগাছা উপজেলার সহ-সভাপতি গাজী জুনায়েদুর রহমান। তিনি খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্ম মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আজ  (৬ অক্টোবর) বুধবার এ সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন গাজী জুনায়েদুর রহমান।

আজ  বেলা ১১ টায় রাজধানী ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবিএম তাজুল ইসলাম-এর হাত থেকে তিনি সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। এসময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রগনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১ সনে জন্ম মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে গাজী জুনায়েদুর রহমান খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় গাজী জুনায়েদুর রহমান বলেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমার ৭নং গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য, ইউপি সচিবসহ সকলের সহযোগিতায় এ সম্মাননা অর্জন করা সম্ভব হয়েছে।

‘আমি মনে করি এর মাধ্যমে সরকার ইউনিয়নবাসীকে সম্মানিত করেছেন। এই অর্জন গদাইপুর ইউনিয়নবাসীর।
আমার দায়িত্ব পালনকালীন সময়ে ধর্মবর্ন নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতার জন্য সকল ধন্যবাদ জানাচ্ছি’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ