বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

আফগানিস্তানে ৩৩ টন খাদ্য সহায়তা তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ৩৩ টন খাদ্য সহায়তা দিয়েছে তুরস্ক। যা ১৬ হাজার আফগানের এক মাস খাদ্যের চাহিদা মেটাবে । তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

সোমবার তুরস্কের রেড ক্রিসেন্ট এসব সহায়তা কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যম দেশটিতে সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়।

খবরে বলা হয়, এসব খাবার ১৬ হাজার মানুষের এক মাসের চাহিদা মেটাবে।

কাবুলে তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনে বলেন, সামনের মাসগুলোতে আরও সহায়তা দেওয়া হবে।

খাদ্য সহায়তা তুলে দেওয়ার সময় এরগিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

‘তুরস্কের রেড ক্রিসেন্ট এবং অন্যান্য এজেন্সিগুলো অব্যাহতভাবে আফগানিস্তানের জনগণকে সহায়তা করে যাবে। এটি আমাদের মানবিক দায়িত্ব’, যোগ করেন তুরস্কের রাষ্ট্রদূত।

আফগান রেড ক্রিসেন্টের প্রধান সেফাতুল্লাহ কোরাইশি তুরস্কের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর পর থেকে দেশটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং নিম্ন আয়ের মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে দিন পার করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ