বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী নেপালে ফের ৫ মাত্রার ভূমিকম্প ৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

৬ ঘন্টায় অন্তত ৭ বিলিয়ন ডলার খুইয়েছেন মার্ক জাকারবার্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম- হোয়াটস অ্যাপ সার্ভারজনিত সমস্যায় ৬ ঘন্টা বন্ধ থাকায় মোট সম্পদের অন্তত ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের।

আর এতেই বিশ্বের ধনীদের তালিকা থেকে নিজের অবস্থান নিচে নেমে এসেছে।

সোমবার (৪ অক্টোবর) শেয়ার বাজারে ফেসবুকের শেয়ারের দাম কমেছে ৪.৯ শতাংশ । যা গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিসেব করলে অন্তত ১৫ শতাংশ কম।

ব্লুমবার্গের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে জাকারবার্গের নেট সম্পদের পরিমান কমে দাঁড়িয়েছে ১২১.৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর এর ফলে বিলিয়নিয়ার ক্লাবে বিল গেটসের নিচে ৫ নম্বরে অবস্থান করছেন তিনি।

সূচক অনুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যে সম্পদের পরিমান ১৪০ বিলিয়ন ডলার থেকে কমে বর্তমানে ১২১ বিলিয়নে ঠেকেছে ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ