বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী নেপালে ফের ৫ মাত্রার ভূমিকম্প ৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

বিএনপির সহিংসতা রুখতে আওয়ামী লীগ প্রস্তুত: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি সব সময় আন্দোলনের নামে সহিংসতা চালাতে চায়, তাদের মোকাবিলায় আওয়ামী লীগও প্রস্তুত আছে। আন্দোলনের নামে তারা নৈরাজ্য করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে দল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে নির্মাণাধীন আমিন বাজার সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না। রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। এতে সংশয় থাকার কারণ নেই। এখানে বিএনপির প্রতিনিধিও থাকবে। বিশ্বের অন্যান্য দেশের মতোই নির্বাচন হবে। অন্যান্য সময়ের মতো আগামী জাতীয় নির্বাচনেও সেনাবাহিনী টাস্কফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ২১০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে দ্বিতীয় সেতু নির্মিত হচ্ছে। আট লেন সেতুর ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কাজ শুরু হয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সেতু নির্মিত হলে গাবতলী থেকে আরিচামুখী রাস্তার যানজট কমবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ