বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী নেপালে ফের ৫ মাত্রার ভূমিকম্প ৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস।

আজ মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।

জনসনের আফগানিস্তান বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সাইমন গাসের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী, উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুস সালাম হানাফি।

খবরে বলা হয়, বৈঠকে দেশটির মানবিক সংকট ও সুরক্ষার উপায় নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকে আফগানিস্তান সংকট নিয়ে যুক্তরাজ্য কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ এবং নারী অধিকার নিয়ে আলোচনা হয়।

[caption id="" align="aligncenter" width="322"]May be an image of book and text that says 'মীম সময়ের সয়রটশ্রষ্ঠ একটি শ্রেষ্ঠ সামাজিক উপাখ্যান আনোয়ার হোসেন লালন' বইটি সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন অথবা কল করুন- 01918-188085 নাম্বারে।[/caption]

সাইমন গাস তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফেরত আনা এবং যেসব আফগান যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক তাদের নিয়ে কথা বলেছেন।

বৈঠক শেষে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাক্বী বলেন, আমাদের দুই দেশের মধ্যে কীভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ