বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নড়াইলে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র মোহাম্মদ আলী নেপালে ফের ৫ মাত্রার ভূমিকম্প ৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

তালেবানকে অবশ্যই স্পষ্ট বার্তা দিতে হবে: ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের স্বীকৃতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে তালেবানকে কী কী শর্ত মানতে হবে জি-২০ সম্মেলন থেকে সে ব্যাপারে তাদের স্পষ্ট বার্তা দিতে হবে।

আজ মঙ্গলবার একটি ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, এই শর্তাবলীতে অবশ্যই নারীদের জন্য সমতা, বিদেশি মানবিক কার্যক্রমের প্রবেশাধিকার এবং ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা না করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আন্তর্জাতিক স্বীকৃতির একটি মূল্য থাকা উচিত। আমাদের দিক থেকে যে বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে তার মধ্যে আফগান নারীদের মর্যাদা, নারী-পুরুষের সমতার মতো বিষয়গুলো থাকা উচিত। আমাদের পক্ষ থেকে এটি তাদের জন্য শর্ত হওয়া উচিত।’

এই মাসের শেষ দিকে রোমে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো। আমাদের অবশ্যই বলতে হবে। ইউরোপীয়, আমেরিকান, চীন, রাশিয়া, আফ্রিকার বড় শক্তি, এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় এবং ল্যাটিন আমেরিকা; একসঙ্গে আমাদের অবশ্যই একটি স্পষ্ট বার্তা থাকতে হবে যে, আমরা তালেবানদের স্বীকৃতির শর্ত নির্ধারণ করবো।’

এর আগে গত মাসে তালেবান সরকারের সঙ্গে যে কোনও ধরনের সম্পর্ক থাকার কথা প্রত্যাখ্যান করে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেন, আদতে এ ধরনের কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি কিংবা তাদের সঙ্গে যে কোনও ধরনের সম্পর্ক রাখার বিষয়টি প্রত্যাখ্যান করছে ফ্রান্স। প্যারিস তাদের কাজ দেখতে চায়। অর্থনীতিতে তাদের একটা স্বস্তির জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে। তাদের আন্তর্জাতিক সম্পর্কেরও প্রয়োজন হবে। তবে এগুলো নির্ভর করতে তাদের ওপর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ