সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

৮২ হাজার অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত দুই দিনে (শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত) ৮১ হাজার ৮৬৮টি অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটকে নেটওয়ার্কে যুক্ত হতে দেয়া হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এসব হ্যান্ডসেট ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে (এনইআইআর) নিবন্ধিত না থাকায় এ ব্যবস্থা নেয়।

বিটিআরসি জানায়, যারা অনিবন্ধিত হ্যান্ডসেট চালুর চেষ্টা করছেন তারা বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইটে (neir.btrc.gov.bd) নিবন্ধনের জন্যে ১২ ঘণ্টা সময় পাচ্ছেন। হ্যান্ডসেট নিবন্ধন করতে ফোনের বিক্রয় রসিদ ও ব্যবহারকারীর পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে।

কোনো ব্যক্তি দেশের বাইরে থেকে শুল্কমুক্ত ২টিসহ মোট আটটি মোবাইল আনার অনুমতি রয়েছে। মোবাইলের মালিকরা KYD ( স্পেস ) ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠিয়ে দিলেই মোবাইলটি নিবন্ধিত কিনা জানা যাবে। ইএমআই নম্বরটি বক্সে লেখা থাকে অথবা *#06# ডায়াল করেও জানা যাবে।

এছাড়া দুইদিনে ১ লাখ ৪৫ হাজার হ্যান্ডসেট প্রথমবারের মতো নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে বলেও জানায় বিটিআরসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ