শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

শিমুলিয়া-বাংলাবাজারে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়াঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। ২০টি ছোট-বড় যান ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে আজ প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপিত হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে।

তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলা।

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ