সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের কিছু করতে পারছেন না ব্যবহারকারীরা।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত ৯টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।

সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের টুইটারে এ তথ্য দেওয়া হয়।

ফেসবুকে ঢুকলে সেখানে, 'দুঃখিত, কিছু সমস্যা দেখা দিয়েছে, আমরা এ বিষয়ে কাজ করছি, আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান করতে পারব'-এমন একটি বার্তা দেখাচ্ছে।

এ তিনটি অ্যাপ ফেসবুকের মালিকানাধীন। তাদের আওতায় থাকা ফেসবুক ওয়ার্কপ্লেসও কাজ করছে না। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে নতুন কোনো পোস্ট বা মেসেজ প্রদর্শন করছে না।

ডাউনডিটেক্টর জানায়, হোয়াটঅ্যাপস কাজ করছে না বিশ্বের বেশিরভাগ জায়গায়। ব্যবহারকারীরা নতুন কোনো মেসেজ পাঠাতে পারছেন না অথবা তাদের কাছে নতুন কোনো মেসেজ আসছে না। একই ঘটনা ঘটছে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। এর ব্যবহারকারীরা লগইন করতে পারছেন না, নিউজ ফিড রিফ্রেশ করতে পারছেন না অথবা সরাসরি মেসেজ পাঠাতে পারছেন না বলে জানান।

এ বিষয়ে এখনো ফেসবুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ