শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

দায়িত্ব গ্রহণ করলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ফুমিও কিশিদা।

স্থানীয় সময় সোমবার অফিস শুরু করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগার স্থলাভিশিক্ত হন তিনি। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

করোনা মহামারিতে অর্থনৈতিক সংকটের জেরে দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় গত সপ্তাহে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইউশিহিদে। এরপর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিশিদা।

শিনজো আবে প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪) জাপানের ক্ষমতাসীন জোটের অন্যতম প্রধান শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) নেতৃত্ব দেওয়ার জন্য জয়লাভ করেন। ফুমিও কিশিদার নতুন মন্ত্রীসভার সদস্য কারা হবেন তা শীগ্রই ঘোষণা করা হবে।

ফুমিও কিশিদা বলেন, ‘সত্যিকার অর্থেই এটা নতুন একটি পথ চলার শুরু। দৃঢ় ইচ্ছা এবং সংকল্প নিয়ে আমি ভবিষ্যতের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই।’

ফুমিও কিশিদা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার সাথে জাপানে চলমান দ্বন্দ্ব নিরসনে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এছাড়া টোকিও অলিম্পিকে তার দলের কমে যাওয়া জনপ্রিয়তা পুনরুদ্ধারে বেগ পেতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে কিশিদা একটি সাধারণ নির্বাচনের ডাক দিতে পারেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ