শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

শিশুদের নির্যাতনের সাথে জড়িত ফ্রান্সের ৩ হাজার পাদ্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ফরাসি ক্যাথলিক চার্চে শিশু নির্যাতনের ঘটনায় ৩ হাজারের বেশি পাত্রীর সম্পৃক্ততা রয়েছে। শিশু নির্যাতন মামলার তদন্ত কমিশনের রিপোর্টে এ তথ্য জানা গেছে।

রিপোর্ট অনুসারে, ১৯৫০ সাল থেকে হাজার হাজার শিশু নির্যাতনের সন্দেহভাজনরা ফরাসি ক্যাথলিক চার্চের সাথে সংশ্লিষ্ট।

রিপোর্ট অনুযায়ী, ফরাসি ক্যাথলিক চার্চের ২৯০০ থেকে ৩২০০ পাদ্রী এবং  চার্চের অন্যান্য সদস্যরা শিশু নির্যাতনের সাথে জড়িত ছিল।

আন্তর্জাতিক  বার্তা সংস্থার মতে, গির্জায় শিশু নির্যাতনের তদন্তের জন্য ২০১৮ সালে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হবে।

এদিকে ২০১৮ সালের এক  তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বিভিন্ন চার্চের পাদ্রীদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের তথ্য বেরিয়ে এসেছে৷ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে৷

রাজ্যটির গ্র্যান্ড জুরির প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার শিশুদের অধিকাংশই ছেলে৷ তাদের ধর্ষণ করা সহ নানা ধরণের যৌন অত্যাচার করা হয়েছে৷ নির্যাতনের শিকার হওয়া অনেক শিশুই পরবর্তীতে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে৷ কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়েছে এবং এদের অনেকেই আত্মহত্যা করেছে বলে প্রতিবেদনটি জানিয়েছে৷ প্রতিবেদনটি তিনশ'র বেশি পাদ্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনের এ তথ্য প্রকাশ করেছে৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ