বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ১১ অক্টোবর: ক্লাস শুরু ২১ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলবে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘নূন্যতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আলাদা করে কোয়ারিন্টিন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।’

এর আগে ৫ অক্টোবরের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন। অন্যথায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে বলে জানান নেতারা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ