শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা

অবশেষে জেনারেল সোলাইমানি হত্যার দায় স্বীকার করলো ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী ইসরাইল প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে নিজের হাত থাকার কথা স্বীকার করেছে। ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আমান-এর পরিচালক তামির হাইম্যানের বরাত দিয়ে ইরাকি বার্তা সংস্থা আল-মুত্তালা’ এ খবর দিয়েছে।

হাইম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার হাতে জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর প্রধান আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডে তেল আবিবের হাত ছিল। খবর পার্সটুডে।

হাইম্যান আরো বলেন, তার নেতৃত্বাধীন সংস্থা ‘আমান’ জেনারেল সোলাইমানির গতিবিধির তথ্য আমেরিকার হাতে তুলে দেয়ার পরই তাকে মার্কিন সেনারা হত্যা করতে সক্ষম হয়েছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ড্রোন হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দেসসহ ১০ সামরিক কর্মকর্তা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই পাশবিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ইরাকি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বাগদাদে গিয়েছিলেন জেনারেল কাসেম সোলাইমানি। ইরাক সফরে যাওয়ার আগে তিনি সিরিয়া সফরে যান এবং আঙ্কারা থেকে একটি বিশেষ বিমানে বাগদান আসেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ