শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা

মিয়ানমারে ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। তিনি নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন ড. এ. কে. আব্দুল মোমেন।

শনিবার গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ড. এ. কে. আব্দুল মোমেন।’

এর আগে গত বুধবার রাতে কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের লম্বাশিয়া এলাকায় নিজের সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা  ‍মুহিবুল্লাহ। পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।

রোহিঙ্গা শিবিরে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর তার ভাই হাবিব উল্লাহ এ ঘটনার জন্য ‘আরসা’কে দায়ী করেছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ একজন রোহিঙ্গাকে আটক করেছে।

গতকাল শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং ৬ নম্বর শিবির থেকে তাকে আটক করা হয়। আটক এই ব্যক্তি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম (২৭)। তিনি ‘আরসা’র ৬ নম্বর শিবিরের একজন জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ