শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা

প্রবাসীদের জন্য সৌদির নতুন নির্দেশনা, ১০ অক্টোবর কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিরাই কেবল সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১০ অক্টোবর সকাল ৬টা থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার এক ডোজ টিকা নেয়া, টিকা না নেয়া ব্যক্তিরা সৌদির বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। এসবের মধ্যে রয়েছে সব ধরনের আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাখুলার প্রতিষ্ঠান। এ ছাড়া বিমানে আরোহণ, গণপরিবহনে চলাচল এবং সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না উল্লেখিত ব্যক্তিরা।

এদিকে, নতুন এই নির্দেশনার বিষয়ে অবহিত না থাকায় বিমানবন্দর থেকেই অনেক প্রবাসীকে ফেরত পঠিয়ে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি কোয়ারেন্টাইন নীতিমালায় পরিবর্তন আনে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তাতে এক ডোজ টিকা নেয়া ব্যক্তিদের নিজ খরচে ৫ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা জানানো হয়।

তবে সৌদিতে এক ডোজ নেয়ার পর অপর জোড নিজ দেশ থেকে নেয়া ব্যক্তিদের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই নতুন নির্দেশনায়। ফলে এক ডোজ টিকা নেয়া প্রবাসীরা বিপাকে পড়তে যাচ্ছেন। শিগগিরই এর কোনো সুরাহা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ