শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীর ও জেরুজালেমে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজন নারী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনিনের আল সিলাহ আল হারিথিয়া গ্রামে ২২ বছর বয়সী আলা নাসের মোহাম্মদ জায়ুদ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। অপরদিকে জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে নিহত হন ইসরা খুজাইমা।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জায়ুদের গায়ে চারটি বুলেট বিদ্ধ হয়েছে। দুইটি গুলি তার বুকে লেগেছে, একটি তার ঘাড়ে এবং অন্যটি তার ডান উরুতে আঘাত করেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার রাতে বুরকিন গ্রামের কাছে গুলিবিদ্ধ হন জায়ুদ। সে সময় ডজনখানেক সামরিক জিপে করে এসে ওই এলাকায় অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, খুব কাছ থেকে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের জিপ গাড়ি দিয়ে জায়ুদকে ঘিরে রাখা হয়। তারা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়নি। যখন তারা নিশ্চিত হয় যে, সে মারা গেছে তখন অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওই এলাকায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত দ্বিতীয় ফিলিস্তিনি হলেন ৩০ বছর বয়সী ইসরা খুজাইমা। তাকে বৃহস্পতিবার গুলি করে হত্যা হরা হয়। তিনি তিন সন্তানের মা। তার বাড়ি ছিল জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ